সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৯২

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে সর্বশেষ বিমান হামলায় আরও ৯২ জনের মৃত্যু হয়েছে। এই হামলায় আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: ১৮ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

গত সোমবার থেকে ইসরায়েলের বিমান হামলা শুরু হওয়ার পর থেকে লেবাননে ৭০০ জনের বেশি মানুষ মারা গেছেন।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যতক্ষণ না হিজবুল্লাহ সীমান্তজুড়ে রকেট নিক্ষেপ বন্ধ না করে, ততক্ষণ হামলা চলবে।

অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, উত্তরাঞ্চলীয় কমান্ডের আদেশ অনুসরণ করে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো গত দিনে এসব “সন্ত্রাসী লক্ষ্যবস্তু” আক্রমণ করে। হামলার এই লক্ষ্যবস্তুগুলোর মধ্যে সামরিক ভবন, ইসরায়েলে গোলাবর্ষণে ব্যবহৃত লঞ্চার এবং দক্ষিণ লেবাননে সন্ত্রাসবাদী (হিজবুল্লাহ) সংগঠনের অস্ত্রের গুদামও রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা