স্বাস্থ্য

আরও ৮৬ জনের শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি।

আরও পড়ুন : ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪২ হাজার ৮৫৪ জনে। আর মৃত্যু ২৯ হাজার ৪৬২ জনেই অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক হোটেলে, নিহত ১৫

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৯ হাজার ৪৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৬৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ২৬৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৮০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।

আরও পড়ুন : নিরপেক্ষতা না থাকলে চলে যাব

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনের মধ্যে মুন্সীগঞ্জ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

মুন্সীগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে ক...

জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন ইস্যুতে তীব্র মতভেদ

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তি নিয়ে সমঝোতার চে...

এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতি ছাড়া কোনো দেশের অর...

মন্ত্রী, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা নিষিদ্ধ হচ্ছেন

এতোদিন যে নিয়ম ছিল, সেটার পরিবর্তন ঘটছে। বেসরকারি...

তাজমহল, হুমায়ুনের সমাধি ও দিল্লি হাট পরিদর্শন করবেন পাকিস্তানের মন্ত্রী

নানা জল্পনার পর অবশেষে তাজমহল পরিদর্শনের অনুমতি পে...

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

বাগেরহাটে বিক্রির সময় ১১ অতিথি পাখি উদ্ধার, পরে অবমুক্ত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজার এলাকা থেকে...

সুন্দরবন উপকূলে অর্ধলাখ থেকে কমে ২৪৮ শকুন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

জাতীয় স্টেডিয়ামে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ ক্রীড়া মন্ত্রণালয়ের

দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ও ঐতিহাসিক আঙিনা ঢাকা জাতীয় স্টেডিয়াম। অথচ দীর্ঘ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা