ফাইল ছবি
স্বাস্থ্য

পশ্চিমবঙ্গে আরও ৬ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর রুপ নিচ্ছে অ্যাডিনো ভাইরাস। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সেপ্টেম্বরের মধ্যে ৫ সিটি নির্বাচন

রাজ্যের বিসি রায় শিশু হাসপাতালে রোববার ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত ৬ জন শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের মধ্যে এক জনের মৃত্যুর কারণ হিসেবে ‘অ্যাডিনোভাইরাল নিউমোনিয়া’র কথা বলা হয়েছে।

এ নিয়ে টানা ৯ দিনে ৪০ শিশুর মৃত্যু হলো কলকাতায়। আর গত দুই মাসে রাজ্যে ৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে। শুধু বিসি রায় হাসপাতালেই মৃত্যু হয়েছে ৩৯ জন শিশুর।

বিসি রায় শিশু হাসপাতালে এখনও বহু শিশু ভর্তি রয়েছে। অভিভাবকরা আতঙ্কের মধ্যে প্রহর গুনছেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিসি রায় হাসপাতালেই মৃত্যু হয়েছে ৩৯ শিশুর। রোববার মৃত শিশুদের মধ্যে একজনের ‘‌ডেথ সার্টিফিকেট’‌–এ মৃত্যুর কারণ হিসেবে ‘অ্যাডিনোভাইরাল নিউমোনিয়া’র কথা বলা হয়েছে। তবে বাকিদের কী হয়েছিল?‌ সেটা এখনও স্পষ্ট করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘প্রাণঘাতী জ্বর নিউমোনিয়া ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। দু‌মাসে বেশ কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে এটা আমরা দেখছি। এটা সবার হচ্ছে। সারা দেশে হচ্ছে। রাজ্য সরকার এ বিষয়টি খুব সিরিয়াসভাবে দেখছে। তবে গরম পড়ায় নিউমোনিয়া বা অ্যাডিনোভাইরাসের প্রকোপটা কমে এসেছে।‌

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা