শনাক্ত আরও বৃদ্ধি পেয়েছে
স্বাস্থ্য

শনাক্ত আরও বৃদ্ধি পেয়েছে

সান নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৬ হাজার ৬ জনে।

আরও পড়ুন : কারও কাছে মাথানত করিনি

তবে এ সময়ের মধ্যে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১ জনই থাকল।

শনিবার (১১ জুন) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ১৭৫ জন।

আরও পড়ুন : তাইওয়ানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি

২৪ ঘণ্টায় ৬ হাজার ১৭১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ২২৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.১৪ শতাংশ।

শুক্রবার (১০ জুন) দেশে ৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তবে গত ২ জুনের পর থেকেই শনাক্তের সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছে। ২ জুন করোনা শনাক্ত হয়েছিল ২২ জনের শরীরে।

আরও পড়ুন : খালেদা জিয়ার হার্ট অ্যাটাক হয়েছে

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়। এছাড়া গত বছরের ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা