স্বাস্থ্য

বিশ্বে করোনায় আরও ৬ হাজার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত এবং মৃত্যু কমেছে। এসময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ হাজার ৪৯৯ জনের। আগের দিন করোনায় ৮ হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছিল। মহামারি শুরুর পর থেকে বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৯ লাখ ৬৩ হাজার ১০২ জনে।

এসময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৩ লাখ ৩ হাজার ৯১১ জন। আগের দিন শনাক্ত হয়েছিল ১৬ লাখ ১০ হাজার ২৮৭ জন। বিশ্বে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ কোটি ৪৬ লাখ ৫৯ হাজার ৩৮০ জনে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। এছাড়া রাশিয়া দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে আছে। প্রাণহানির তালিকায় এরপরই আছে ব্রাজিল, যুক্তরাষ্ট্র, ভারত, মেক্সিকো, ইতালি, তুরস্ক, ইন্দোনেশিয়া, জাপান, পোলান্ড, ইরানের মতো দেশগুলো।

দৈনিক সংক্রমণে শীর্ষে থাকা জার্মানিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ১ লাখ ২৯ হাজার ৩৬০ জন। আর মৃত্যু হয়েছে৩ ১৫৩ জনের। দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৫১১ জনের করোনা শনাক্ত ও ১ লাখ ২৩ হাজার ২৮৩ জন মারা গেছেন।

আরও পড়ুন: স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিচ্ছে সরকার

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব পাওয়া যায়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়লে গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা দেয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা