ছবি সংগৃহীত
স্বাস্থ্য

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৩৫

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে নতুন করে ২৪ ঘণ্টায় ৩৫ জনের করোনাভাইরাস কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে। এক হাজার ১৭৫টি নমুনা পরীক্ষায় তাদের শনাক্ত করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় ২ দশমিক ৯৭ শতাংশ সংক্রমণের হার। তবে স্বস্তির খবর হলো- করোনায় নতুন করে কারো মৃত্যু হয়নি।

সিভিল সার্জন কার্যালয় মঙ্গলবার (৪ জানুয়ারি) করোনা বিষয়ক এক এসব তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা করোনা প্রতিরোধে মাস্ক পরা, হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, টিকা গ্রহণ, সামাজিক দূরত্ব বজায় রাখা ও ভিড় এড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে করোনা আক্রান্ত ৩৩ জন নগরীর এবং দুইজন লোহাগাড়া ও পটিয়া উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে এক লাখ ২ হাজার ৭১৬ জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে নগরীতে ৭৪ হাজার ৩৩৩ জন এবং বিভিন্ন উপজেলায় ২৮ হাজার ৩৮৩ জন। এছাড়া মোট মৃত্যু হওয়া এক হাজার ৩৩২ জনের মধ্যে নগরীর ৭২৩ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ৬০৯ জন।

সাননিউজ/ এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা