করোনাভাইরাস
স্বাস্থ্য

বিশ্বে সংক্রমণ ও মৃত্যু বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৯০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ৬১৮ জন।

একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, সেখানে একদিনে এক হাজার ৪৭৭ জনের মৃত্যু হয়, এরপরেই রয়েছে রাশিয়া এক হাজার ২১১ জন। আক্রান্তের দিক থেকেও সবার উপরে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। রাশিয়া ছাড়াও তাদের প্রতিবেশী দেশ ইউক্রেন, ব্রাজিল-মেক্সিকো ব্যাপক সংক্রমণ ও মৃত্যু বেড়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল নয়টায় ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫০ লাখ ৮৭ হাজার ৬৮৮ জনে। মহামারির শুরু থেকে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২৫ কোটি ২১ লাখ ৩ হাজার ১৮৫ জন। আর সুস্থ হয়েছেন ২২ কোটি ৮১ লাখ ৬৭ হাজার ১২৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা