স্বাস্থ্য

স্বাস্থ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর ১টায় সচিবালয়ে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। জেনেভা সফর, ভ্যাকসিন ইস্যু ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ২টার মধ্যবর্তী যেকোনো সময়ে স্বাস্থ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন করার কথা ছিলো। কিন্তু একই সময়ে কেরানীগঞ্জে অন্য একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য মন্ত্রীর এ সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। আগামী সপ্তাহের শুরুতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ব্যুরো মিটিংয়ে যোগ দিতে সফরসঙ্গীদের নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় যান স্বাস্থ্যমন্ত্রী। সফর শেষে বুধবার (৬ অক্টোবর) সকালে দেশে ফিরেন তিনি।

জেনেভায় স্বাস্থ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন-স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব কামরুল হাসান, উপ-সচিব মো. সাদেকুল ইসলাম ও ঢাকার তেজগাঁও হেলথ কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মফিজুল ইসলাম বুলবুল।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা