স্বাস্থ্য

তারা অক্সিজেনের ফেরিওয়ালা

নিজস্ব প্রতিবেদক: করোনা আক্রান্ত রোগীদের অনেকেই ভোগেন তীব্র শ্বাসকষ্টে। সংকটকালীন এই সময়ে তাদের প্রয়োজন পড়ে অক্সিজেনের। অনেক সময় সেই জীবন রক্ষাকারী অক্সিজেন হয়ে উঠে দূর্লভ। হাসপাতাল থেকে হাসপতালে ছুটতে হয় ভুক্তভোগীকে।করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বাড়ছে আইসিইউ সংকট। সেই সাথে দেখা দিয়েছে অক্সিজেনের সংকটও। তাতে সময় মতো অক্সিজেন সেবা না পেয়ে অনেক সময় মৃত্যুও হচ্ছে করোনা আক্রান্ত রোগীর।

করোনাকালীন এই কঠিন সময়ে সাধারণের মাঝে অক্সিজেন সেবা নিশ্চিত করতে অক্সিজেন ব্যাংক স্থাপন করেছে সামাজিক সংগঠন ‘কারিগর ফাউন্ডেশন’। গত মে মাস থেকে ফাউন্ডেশনের এই অক্সিজেন সেবা শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে তারা ঢাকা ও নারায়ণগঞ্জের বাসিন্দাদের বিনামূল্যে অক্সিজেন সেবা দিচ্ছেন। সংগঠনটির প্রায় প্রত্যেকেই বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

ব্যাংকের হটলাইন নাম্বরে ফোন করলেই সংগঠনের স্বেচ্ছাসেবীরা আক্রান্ত রোগীর বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌছে দিচ্ছেন। গত দুই মাসে শতাধিক করোনা আক্রান্ত রোগীকে তারা অক্সিজেন সেবা দিয়েছেন বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সেক্রেটারি মাহমুদ হাসান।

অক্সিজেন ব্যাংকের সেবা নিতে তিনি ০১৯৯৫০৮৬৮৬৭, ০১৫৩৭২০৭৯৫০, ০১৬৩৫১৫৫৩৩১ নম্বরে যোগাযোগ করার জন্য বলেছেন। কোনো রোগীর অক্সিজেন সেচুরেশন ৯০ এর নিচে নেমে গেলে ডাক্তারের রেকমেন্ডেশনের মাধ্যমে নাম্বাগুলোতে ফোন দিয়ে বিনামূল্যে অক্সিজেন সেবা নিতে পারবেন বলেও জানিয়েছেন তিনি।

কারিগর ফাউন্ডেশনের সেক্রেটারি মাহমুদ হাসান জানান, প্রথমে তারা একেবারেই অল্প কয়েকটা সিলিন্ডার নিয়ে কার্যক্রম শুরু করেন। কিন্তু পরিস্থিতির অবণতি হওয়ার সাথে সাথে মানুষের অতিরিক্ত চাহিদার কারণে তারা আরো কিছু সিলিন্ডার যুক্ত করেন।

কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই সিলিন্ডারেও সংকুলান হচ্ছে না। তাদের সবগুলো সিলিন্ডার এই মূহুর্তে রোগীদের বাসায়। প্রতিদিন প্রচুর মানুষ ফোন দিচ্ছে সিলিন্ডারের জন্য। কিন্তু সিলিন্ডার না থাকায় তারা ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছেন। সমাজের বিত্তবানদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে সিলিন্ডার ডোনেট করার আহ্বান জানিয়েছেন তিনি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা