ছবির কোথায় লুকিয়ে গিরগিটি?
ফিচার

ছবির কোথায় লুকিয়ে গিরগিটি?

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ছবি সংক্রান্ত বিভিন্ন পাজল ছড়িয়ে পড়তেই তা নিয়ে আগ্রহী হয়ে পড়েন নেটিজেনরা। সে রকমই ‘ফাইন্ড দ্য লিজার্ড’ নিয়ে সম্প্রতি মেতেছে নেটদুনিয়া।

ইউনিভার্সিটি অব অ্যারিজোনাস স্কুল অব ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড দ্য এনভায়রনমেন্টে পিএইচডি করেন ইয়ারিন ম্যাকগি। তিনি একজন হারপেটোলজিস্ট। অর্থাৎ সরীসৃপ হল তার গবেষণার বিষয়। সোশ্যাল মিডিয়াতেও তার উপস্থিতি নজর কাড়ে। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডল থেকে একটি ছবি পোস্ট করেছেন তিনি।

সেই ছবিতে দেখা যাচ্ছে, রাস্তার ধারে পড়ে আছে কিছু শুকনো ডালপালা। রাস্তার রং ও ডালপালা প্রায় মিশে গিয়েছে। তবে সেই ডালপালার মধ্যে একটি গিরগিটিও নাকি লুকিয়ে রয়েছে। সেটিকে খুঁজে বার করার চ্যালেঞ্জই তিনি ছুড়ে দিয়েছেন।

রাস্তা ও ডালপালার রঙের সঙ্গে গিরগিটির গায়ের রং মিলে যাওয়ায় তাকে দেখতে পাওয়া বেশ কষ্টকর হয়েছে নেটিজেনদের কাছে। অনেকেই তা খুঁজে বের করতে অসমর্থ হয়েছেন। সে কথা তারা কমেন্টে জানিয়েওছেন। তবে ছবিকে জুম করে কেউ কেউ সমর্থ হয়েছেন লিজার্ডকে খুঁজে বের করতে। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা