ছবি: সংগৃহীত
পরিবেশ

ঢাকার বায়ুর মানে উন্নতি

নিজস্ব প্রতিবেদক: টানা কয়েক দিন পর রাজধানী ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে। বায়ুদূষণের তালিকায় আজ চতুর্থ অবস্থানে রয়েছে এ শহর।

আরও পড়ুন: আজ একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮ টা ৪৮ মিনিটে বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা যায়।

তালিকার শীর্ষে থাকার চীনের বাণিজ্যিক শহর চেংদু’র স্কোর ৩৪১। অর্থাৎ সেখানকার বায়ু দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির বায়ুর মানের স্কোর ১৯২। অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর।

আরও পড়ুন: সব জিআই পণ্যের তালিকা দিতে নির্দেশ

তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এ শহরটির স্কোর ১৮৩। অর্থাৎ সেখানকার বায়ুর মানের অবস্থা অস্বাস্থ্যকর। এ তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এ শহরের বায়ুর মানের স্কোর ১৭২। অর্থাৎ এখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের সূচকে স্কোর ০-৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর।

আরও পড়ুন: দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

উল্লেখ্য, ক্রমবর্ধমান বায়ুদূষণের ফলে বিশ্বের অন্যতম দূষিত অঞ্চলে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়া। এ অঞ্চলের বিভিন্ন দেশে জনপ্রতি ৫ বছরেরও বেশি আয়ু কমতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার

রাজধানীর ইসিবিতে নিউগিনি প্রপার্টিজে কন্টেন্ট ক্রি...

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় হামজার

ফিফা আসিয়ান কাপে কাঙ্ক্ষিত জয় বা ফলাফল পক্ষে না এলেও লাল-সবুজের দলের ভবিষ্য...

পাকিস্তানে বাস থেকে নামিয়ে ফুটবলারদের মারধর, জিনিসপত্র লুট

আগ্নেয়াস্ত্র দেখিয়ে ফুটবলারদের বাসে লুট চালাল একদল...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ভারত ম্যাচে রাফিনিয়া বাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ চলাকালীন মাঠেই ডান ঊরুতে অস্বস্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা