পরিবেশ

বায়ুদূষণে শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক : বিশ্বে দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষস্থান ধরে রেখেছে ঢাকা।

আরও পড়ুন : শেখ রাসেলের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বুধবার (১৮ অক্টোবর) সকাল ৮টা ১৮ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

টানা ৩ দিন ধরেই শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। আজ ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ১৮২ অর্থাৎ এখানকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন : নির্বাচন থেমে থাকবে না

দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতারের দোহা। শহরটির স্কোর হচ্ছে ১৭৭ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর এবং শহরটির স্কোর হচ্ছে ১৭২। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর।

আরও পড়ুন : রাজবাড়ীতে সড়কে নিহত ২

তথ্যমতে, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা