পরিবেশ

রিয়াদে পাহাড় থেকে পড়ে বাংলাদেশীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের রিয়াদে উঁচু পাহাড় থেকে পড়ে মো. হাদিউল ইসলাম (২৪) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। হাদিউলের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের গোয়াতলা গ্রামের মো. দুলু মিয়ার ছেলে।

শনিবার (২১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার দিকে রিয়াদ শহরের নিকটবর্তী একটি পাহাড়ে কর্মরত ছিলেন তিনি। কাজ করার সময় পাহাড় থেকে নিচে রাস্তায় পড়ে যায় সাদিকুল। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

রোববার (২২ আগস্ট) মৃত্যুর বিষয়টি তাঁর সহকর্মী শ্রমিক ও একই উপজেলার হৃদয় মিয়া নামের আরেক বাংলাদেশি মোবাইল ফোনে তাঁর পরিবারের সদস্যদের নিশ্চিত করেন।

নিহত হাদিউল ইসলামের চাচা আবু কালাম জানান, চার বছর আগে হাদিউল সৌদি আরবে যায়। এর মধ্যে তিনি আর দেশে আসেননি। তাঁকে হারিয়ে তাঁরা আজ দিশেহারা। তাঁর মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের নিকট দাবি জানান তিনি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা