পরিবেশ

 প্রিন্সিপালের চেয়ারে বানর!

ভিন্নরকম ডেস্ক: প্রায়ই নানা মজার ভিডিও দেখা যায় বানরের বাঁদরামি নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে সেগুলো ভাইরালও হয়।

সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশে বানরের একটি কাণ্ড ভাইরাল হয়েছে, যা নেটিজেনদের মজার খোরাক হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের গোয়ালিয়র এলাকার একটি স্কুলের প্রিন্সিপালের চেয়ার দখল নেয় একটি বানর।

সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, একদল বানরের মধ্যে একটি স্থানীয় এক স্কুলের প্রিন্সিপালের চেয়ার দখল করে বসে পড়ে। শুরুতে সবাই বিষয়টি নিয়ে কৌতুক করলেও পরবর্তী সময়ে তাদের মাথাব্যথার কারণ হয়ে ওঠে এটি। বানরটি ওই চেয়ার ছেড়ে কোনোভাবেই উঠতে চাইছিল না।

তবে শুধু চেয়ারে বসেই বানরটি ক্ষান্ত হয়নি। নতুন চেয়ারটির প্লাস্টিক মোড়ক হাত দিয়ে ছিঁড়ে ফেলছিল এটি। স্কুলের স্টাফরা তাড়ানোর চেষ্টা করলেও তাদেরকে পাত্তাই দিচ্ছিল না বানরটি। তবে কিছুক্ষণ চেষ্টার পর শেষ পর্যন্ত চেয়ার ছেড়ে অন্য সঙ্গীদের কাছে যায় এটি।

এখানেই শেষ নয়, ভাইরাল ভিডিওতে দেখা যায়, বানরটি চেয়ার ছাড়লেও পরবর্তী সময়ে একজন স্টাফের কাঁধে চড়ে বসে। পরে অবশ্য নেমে যায়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা