ছবি: সংগৃহীত
বিনোদন

গায়কের বাসা থেকে পুরস্কার চুরি

বিনোদন ডেস্ক : নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরীর বাসা থেকে তার ক্যারিয়ারের বেশ কিছু পুরস্কার চুরি হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হলেও কোনো আইনি ব্যবস্থা নেননি তিনি।

আরও পড়ুন : আমার বিয়েটা সত্যি

রবি চৌধুরী জানান, আমার ২টি বাসা। একটি ওয়ারিতে, অপরটি বাড্ডায়। বাড্ডার বাসাটি আমার পরিচিত একজনের কাছে ভাড়া দিয়েছি। সেখানেই ঐ পুরস্কারগুলো রাখা ছিল। ঐ বাসার অ্যাওয়ার্ডগুলো চুরি হয়েছে।

ওগুলো খুঁজতে গিয়ে পেলাম না, তখন দারোয়ান জানালো, সে নাকি কাজের লোকেদের অ্যাওয়ার্ডগুলো ভেঙে তামা ও পিতল বিক্রি করতে দেখেছে।

আরও পড়ুন : আমি এখন জাতীয় ক্রাশ

আইনি পদক্ষেপ কেন নেননি- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, কাজের লোকদের জিজ্ঞাসা করলাম। তারা তা অস্বীকার করেছে। এমনকী পবিত্র কুরআন শরীফ হাতে নিয়েও তারা চুরির বিষয়টি অস্বীকার করেছে।

ঘটনাটি কিছু দিন আগের। তাই আইনি পদক্ষেপ নিইনি। ঐ ঘটনার পর ফ্ল্যাটটি খালি করে ফেলি।

আরও পড়ুন : চমক নিয়ে আসছে শামিম-অহনা

এমন ঘটনায় ক্ষুব্ধ ও মর্মাহত রবি চৌধুরী জানান, ভবিষ্যতে আর কাউকে ভাড়া দেবেন না তিনি। এখন নতুন করে বাসাটির কাজ করছেন।

প্রসঙ্গত, নব্বই দশকের জনপ্রিয় গায়ক রবি চৌধুরী কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের কথা-সুরও করে থাকেন। ক্যাসেট, সিডি, রেডিও, টেলিভিশন, সিনেমা, নাটক প্রভৃতি মাধ্যমে তার জনপ্রিয় গানের সংখ্যা অনেক। অন্যদের জন্যও প্রচুর গান বানিয়েছেন তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা