বিনোদন

সাকিবের সঙ্গে প্রেম করছেন ববি

মোঃ দেলোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক: প্রযোজক সাকিব সনেটের সঙ্গে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির প্রেমের গুঞ্জন অনেক দিনের। তবে বিষয়টি বরাবরই অস্বীকার করে এসেছেন তারা।

আরও পড়ুন: প্রিয়াঙ্কা যখন বিশ্বসুন্দরী, নিক তখন শিশু

অবশেষে বিষয়টি স্বীকার করে নিলেন ববি নিজেই।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) ববিকে জন্মদিনের শুভেচ্ছা জানান সনেট।

ফেসবুকে দু’জনের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘এটা তোমার জন্মদিন, কিন্তু আমিই সেই, যার সবচেয়ে বেশি উদ্‌যাপন করা উচিত। পৃথিবীতে আমার প্রিয় মানুষটা আজকের দিনে জন্মেছিল।

আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত

তোমার হাসি উদ্‌যাপনের কারণ। তোমার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে দামি উপহার। আমি খুব খুশি যে তুমি পৃথিবীতে এসেছিলে এবং আমি আরও বেশি খুশি যে তুমি আমার পৃথিবীতে এসেছিলে। শুভ জন্মদিন ইয়ামিন হক ববি। ’

সনেটের এই পোস্ট দেখে সহজেই বোঝা যায়, তারা সম্পর্কে রয়েছেন। এ বিষয়ে ববি জানালেন, আপাতত প্রেমে আছেন তারা। নায়িকার ভাষ্য, ‘আমাদের এখনো বিয়ে হয়নি, প্রেমের সম্পর্কে আছি। বিয়েটা অনেক বড় ব্যাপার।’

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ১১

পাঁচ বছর আগে সনেটের ‘নোলক’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন শাকিব খান ও ববি। সিনেমাটির কাজের সুবাদেই ববির সঙ্গে সনেটের ঘনিষ্ঠতা বাড়ে। এক পর্যায়ে সেটি প্রেমে রূপান্তর হয়। দীর্ঘ সময় ধরে দুজনে ব্যবসায়িক অংশীদার হিসেবে আছেন।

প্রেম তো চলছে, বিয়েটা কবে? এ বিষয়ে সনেট বলেন, প্রেম থেকে পরিণয় খুব সুন্দর একটা বিষয়। প্রেমের সার্থকতা সেখানেই। আমাদেরও সেটাই ইচ্ছা। দুই পরিবারের মতামত নিয়েই চলতি বছরের শেষে বিয়ে করতে চাই। তবে কবে বিয়ে হবে, সে ব্যাপারে ববির মতামতই সবার আগে।

আরও পড়ুন: নোয়াখালীতে ৩ রোহিঙ্গা আটক

সম্প্রতি ববি অভিনীত ‘পাপ পুণ্য’ ও ‘এবার তোরা মানুষ হ’ নামে দুটি সিনেমার শুটিং শেষ হয়েছে। এছাড়া ‘ময়ূরাক্ষী’ নামে আরেকটি সিনেমার শুটিং প্রায় শেষ। শুধু গানের দৃশ্যের শুটিং বাকি আছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা