বিনোদন

পর্ন তারকা মিয়া খলিফাকে মৃত ঘোষণা

বিনোদন ডেস্ক: প্রাক্তন পর্ন তারকা মিয়া খলিফাকে মৃত ঘোষণা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। মূলত যেসব ফেসবুক অ্যাকাউন্টের অধিকারী মৃত্যুবরণ করেন, তাদের প্রোফাইলেই ফেসবুক কর্তৃপক্ষ এই ট্যাগ জুড়ে দেয়। শুধু মিয়া নন, মর্গ্যান ফ্রিম্যান, সিলভেস্টার স্ট্যালোন, বিয়োন্সে, টম ক্রুজ, ব্র্যাড পিটের মৃত্যুর খবরও ছড়িয়েছে ফেসবুক।

লেবানিজ-আমেরিকান মিয়া খলিফার ফেসবুক ভেরিফায়েড পেইজে দেখা গেছে, বিষয়টি নিশ্চিত করে তার পেজটি ‘রিমেম্বারিং’ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। সেইসঙ্গে দেখা যায় এই তারকার প্রোফাইলের সমস্ত ছবি এবং ভিডিও মুছে ফেলা হয়েছে।

প্রোফাইল বিবরণে আরও লেখা ছিল, ‘যারা মিয়াকে ভালবাসতেন তারা এই প্রোফাইলটি পরিদর্শন করে সান্ত্বনা পাবেন এবং মিয়াকে স্মৃতিতে মনে রাখবেন।’

জানা গেছে, মিয়ার অফিশিয়াল ফেসবুক পেজে প্রায় ৪২ লক্ষ অনুরাগী তাকে ফলো করেন। গত শনিবার আচমকা তার প্রোফাইলটি মেমোরিয়াল পেজে পরিণত হয়। তাতে লেখা ছিল, ‘রিমেম্বারিং মিয়া খলিফা।’ মিয়া খলিফার ভক্তরা এই খবর শুনে শোকাহত হয়েছিলেন। পরে তাদের ভুল ভাঙে মিয়া খলিফার করা একটি টুইটে। তবে আরেক সামাজিক গণমাধ্যম টুইটারে মিয়া খলিফা নিজেই জানালেন এখনো বেঁচে আছেন।

আরও পড়ুন: স্বামীকে বাদ দিয়ে সালমানের সঙ্গে থাকবেন ক্যাট

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তারকাদের মৃত্যুর গুজব নতুন কিছু নয়। এই ধারাবাহিকতায় সেই গুজবের চক্করে পড়লেন মিয়া খলিফা। ডিজিটাল দুনিয়াতেই হঠাৎ করেই রটে গেলো, মারা গেছেন মিয়া খলিফা। তবে মিয়াকে নিয়ে এই ধরনের গুজব নতুন নয়। এর আগেও তার মৃত্যু গুজব শোনা গেছে। কয়েক বছর আগে চাউর হয়েছিল তিনি এইচআইভি পজিটিভ। তবে প্রতিবারই মিয়া খলিফা নিজেই তাকে নিয়ে এই গুজব বন্ধ করেছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা