আল্লু অর্জুন
বিনোদন

আল্লু পুরুষদের প্রতিও আকৃষ্ট

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। নিজেকে প্রথম সারির তারকায় পরিণত করেছেন একের পর এক সফল সিনেমা উপহার দিয়ে।

আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ ভারতজুড়ে শোরগোল ফেলে দিয়েছে। ছবির লক্ষ্মীলাভে উপচে পড়ছে বক্স অফিস। দেড় মাস হতে চলল, তেলুগু ছবি নিয়ে মাতামাতি কমেনি। ছবি নিয়ে কৌতূহল বাড়ার পাশাওয়াশি নায়ক আল্লুকে নিয়েও চর্চা শুরু হয়েছে। তার পারিশ্রমিক, সম্পত্তির পরিমাণ, শিক্ষাগত যোগ্যতা, পরিবার ইত্যাদি সম্পর্কে জানতে আগ্রহী মানুষ। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

সম্পত্তির পরিমাণে এর আগেই চোখ কপালে উঠেছিল অনুরাগীদের। ভারতের অন্যতম সফল অভিনেতা এমন একটি বাংলোতে থাকেন, যার মূল্য ১০০ কোটি রুপি। হায়দরাবাদের সেই বাংলোর তিনি নাম দিয়েছেন, ‘ব্লেসিং’, অর্থাৎ আশীর্বাদ। দুই সন্তান এবং স্ত্রীর সঙ্গে সেখানেই সংসার পেতেছেন তিনি।

আরও পড়ুন: এফডিসিতে গেলে আমাকে মেরে ফেলবে

তাছাড়া ব্যক্তিগত বিমান, ৭ কোটি রুপির ভ্যানিটি ভ্যান, দামি দামি গাড়ি, কী নেই আল্লুর কাছে? কিন্তু দাম্পত্যে সুখ আছে কি? কারণ তার যৌন পরিচয় নিয়ে প্রশ্ন উঠছে চারদিকে।

কানাঘুষো শোনা যাচ্ছে, স্ত্রী স্নেহার সঙ্গে বিয়ের আগে নাকি এক পুরুষের সঙ্গে প্রেম করতেন আল্লু। কিন্তু সে সম্পর্ক টেকেনি বা সমাজের ভয়ে নিজেকে সরিয়ে এনেছিলেন তিনি।

আল্লু নাকি পুরুষদের প্রতিও আকৃষ্ট। এই সন্দেহ তৈরি হয়েছে ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির প্রচারেই। সেই গল্প জানতে গেলে ‘ও আন্তভা’ গানটিতে চোখ রাখতে হবে।

ছবিতে সামান্থা প্রভুর আইটেম গান ‘ও আন্তভা’ নিয়ে কম মাতামাতি হয়নি। পর্দায় খোলামেলা অবতারে সহজেই তাক লাগিয়েছেন সামান্থা। সেই গান নিয়ে নানাবিধ বিতর্ক তৈরি হয়। পুরুষদের একটি সংগঠন থেকে প্রতিবাদ করা হয়। বলা হয়, এই গানে পুরুষদের পণ্য হিসেবে দেখানো হয়েছে। গানের কথা নিয়ে মূলত দাবি তোলেন তারা।

ছবির প্রচারে আল্লুকে সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘গানে যা যা বলা হয়েছে তা একেবারে সঠিক। পুরুষরা তো আকর্ষণীয় বটেইএবং কামাতুরও।’’ এই বয়ানের পর অনেকেরই ধারণা হয়, আল্লু পুরুষদের প্রতিও আকৃষ্ট।

তাছাড়া অল্লুর সঙ্গে তার নায়িকাদের কোনও সম্পর্কের গুজব শোনা যায়নি। সে কথাও ভক্তরা বারবার মনে করিয়ে দিচ্ছেন। দুইয়ে দুইয়ে চার করার খেলায় মেতেছেন দর্শকরা।

২০১৭ সালে স্নেহার সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন ওঠে৷ সেই গুঞ্জন ‘গুজব’ তকমা দিয়ে সকলের মুখ বন্ধ করেছিলেন আল্লু নিজেই। বলেছিলেন, ‘‘জানি, গুজব এই পেশারই একটি অঙ্গ। কিন্তু স্নেহা এবং তার পরিবার এখনও এই ধারণায় অভ্যস্ত নন। তাই আমার সাংবাদিক বন্ধুদের বলি, মিথ্যা খবর ছড়াবেন না। আমি এবং স্নেহা অত্যন্ত সুখে আছি। খুব তাড়াতাড়ি সন্তানের জন্মও দিতে চলেছি আমরা।”

সিক্যুয়েলের কথা ঘোষণা করেছেন আগেই। নাম ‘পুষ্পা: দ্য রুল’। ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে ‘পুষ্পা: দ্য রুল’-এর শ্যুট। ছবিতে আবার জয়ধ্বনি তুলতে দেখা যাবে আল্লু-রাশিমিকাকে।

রক্তচন্দন কাঠের পাচার নিয়ে তৈরি ছবিটি মুক্তি পাওয়ার ৩০ দিনের মধ্যে ৩০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। কেবল ভারতে না, বিশ্বব্যাপী ব্যবসা করে চলেছে তামিল, তেলুগু, মালয়ালাম, কন্নড়ের পাশাপাশি হিন্দিতেও মুক্তিপ্রাপ্ত এই ছবি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা