বিনোদন

শাবনূরের বিশেষ  উপহার

বিনোদন ডেস্ক: হ্যাকিংয়ের শিকার ফেসবুক ও ইউটিউব অ্যাকাউন্ট উদ্ধার করে আবারও অনলাইনে ভক্তদের কাছে ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর। আর ফিরেই ভক্তদের একটি বিশেষ উপহার দিতে যাচ্ছেন তিনি। সোমবার (১৩ ডিসেম্বর) শাবনূর ফেসবুকে তার পার্সোনাল ব্লগে ইউটিউবে ফেরার কথা জানিয়ে তিনি এই ঘোষণা দেন।

তিনি লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ১৭ ডিসেম্বর আমার জন্মদিন। সে উপলক্ষে পুনরায় ইউটিউব চ্যানেল খুলে নতুন ভিডিও আপনাদের উপহার দিতে যাচ্ছি।’

প্রসঙ্গত, দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের দাপুটে নায়িকা শাবনূর। পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে থাকেন অস্ট্রেলিয়ার সিডনিতে। সেখানে ছেলে আইজান, মা, ভাই, বোনসহ স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। মাঝেমধ্যে দেশে এলে চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দেন এ অভিনেত্রী। শুক্রবার (১৭ ডিসেম্বর) শাবনূরের জন্মদিন। আর এই বিশেষ দিনটি উপলক্ষে ভক্তদের একটি বিশেষ উপহার দিতে যাচ্ছেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা