বিনোদন

অনুপম শ্যাম ওঝা আর নেই

বিনোদন ডেস্ক : বলিউডের বর্ষিয়ান অভিনেতা অনুপম শ্যাম ওঝা মারা গেছেন। রোববার (৮ আগস্ট) রাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মাল্টি অর্গান ফেইলিউর বা একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে মৃত্যু হয় জনপ্রিয় এই অভিনেতার। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন অনুপম শ্যাম। ডায়ালিসিসও চলছিলো নিয়মিত। সপ্তাহখানেক আগে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

অনুপম শ্যাম জনপ্রিয়তা লাভ করেন ভারতীয় টেলিভিশনে কাজ করে। তবে ক্যারিয়ারে বেশ কিছু কালজয়ী সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। এ তালিকায় অস্কারজয়ী ‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমাও রয়েছে।

এছাড়া ‘শ্যাম দস্তক’, ‘হাজার চৌরসী কি মা’, ‘দুষ্মান’, ‘সত্যা সংগ্রাম’, ‘লাগান’, ‘নায়ক’, ‘শক্তি-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতেও অভিনয় করেছেন তিনি।

জনপ্রিয় অভিনেতার মৃত্যুতে বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা