বিনোদন

‘সবচেয়ে দামি’

বিনোদন ডেস্ক: হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাম্বার হিয়ার্ড। তবে বর্তমানে নেট দুনিয়ার সব থেকে বড় খল চরিত্রে যেন অভিনয় করছেন তিনি।

সাবেক স্বামী জনি ডেপের সঙ্গে ঝামেলায় জড়ানোর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলছে বিতর্ক।

একবার তো ডেপ ভক্তরা আন্দোলনই শুরু করে দিয়েছিল দুটি সিনেমা ‘অ্যাকোয়াম্যান’ এবং ‘দ্য লস্ট কিংডম’ থেকে অ্যাম্বারকে বের করে দেওয়ার জন্য। যদিও এখনো প্রশ্ন হয়েই রয়েছ অ্যাম্বার এর আসন্ন দুই সিনেমায় তার অন্তর্ভুক্তি নিয়ে। তবে ধারণা করা হচ্ছে তাকে এ দুই ছবি থেকে বাদ দেয়া হবে না।

বরং যুক্তরাষ্ট্রভিত্তিক এক সংবাদ সংস্থার প্রতিবেদন মতে, ‘অ্যাকোয়াম্যান’ এবং ‘দ্য লস্ট কিংডম’ ছবিগুলোতে অভিনয়ের মাধ্যমে অ্যাম্বার হয়ে উঠতে পারেন হলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের একজন। ‘অ্যাকোয়াম্যান’- এর প্রথম সিক্যুয়েলে অভিনয় করে ৫ মিলিয়ন ডলার পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী। শোনা যাচ্ছে পরের সিক্যুয়ালে অভিনয় করতে ১০ মিলিয়ন ডলার পাবেন তিনি।

তবে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হতে অ্যাম্বারের দরকার ১৫- ২০ মিলিয়ন ডলার। ধারণা করা হচ্ছে হাতে থাকা এই দুটি সিনেমার যেকোনো একটি দিয়েই সবচেয়ে বেশি পারিশ্রমিকের রেকর্ড স্পর্শ করবেন তিনি।

প্রসঙ্গত, ‘ফ্রাইডে নাইট লাইট’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে প্রবেশ করেন অ্যাম্বার হিয়ার্ড। ‘নর্থ কান্ট্রি’ এবং ‘আলফা ডগ’ চলচ্চিত্রে ছোট চরিত্রে অভিনয়ের পর তিনি ২০০৬ সালে প্রধান চরিত্রে অভিনয় করেন ‘অল দ্য বয়েস লাভ ম্যান্ডি লেন’ চলচ্চিত্রে। সৌন্দর্য আর অভিনয়ের জাদুতে তিনি হয়ে উঠেছেন বিশ্বজুড়ে জনপ্রিয় তারকা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা