বিনোদন

আবারও বাংলাদেশে আসছেন দেব

বিনোদন ডেস্ক : এই প্রথম বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন দেব। সেলিম খান প্রযোজিত ও শামীম আহমেদ রনী পরিচালিত ‘কমান্ডো’র শুটিং ১১ মার্চ শুরু হলেও করোনা পরিস্থিতিতে থমকে গিয়েছিল কাজ।

নতুন স্বাভাবিক পরিস্থিতিতে আবারও শুরু হয়েছে ‘কমান্ডো’র শুটিং। ইতোমধ্যে কলকাতা পর্বের শুটিং শেষ করেছেন দেব। এবার আসবেন বাংলাদেশে। করবেন পরবর্তী পর্যায়ের শুটিং। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিজের টুইটার অ্যাকাউন্টে সিনেমাটির পোস্টার শেয়ার করে একথা জানিয়েছেন টলিউড অভিনেতা।

জানা যায়, ‘কমান্ডো’র শুটিংয়ের জন্য আগেই বাংলাদেশে আসার কথা ছিল দেবের। কিন্তু করোনার কারণে সমস্ত পরিকল্পনা বাতিল করতে হয়। কোভিড আক্রান্ত হয়েছিলেন দেবের বাড়ির এক কর্মচারীও। এরপর পরিবারসহ বেশ কিছুদিন আইসোলেশনে ছিলেন টলিউড তারকা। পরে কর্মচারীর করোনামুক্ত হওয়ার কথাও জানিয়েছিলেন।

শুটিং ফ্লোরে ফিরেই ‘কমান্ডো’র কলকাতা পর্বের কাজ শেষ করেছেন দেব। এবার আসছেন ঢাকায়।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা