ফাইল ছবি
শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে উদ্বেগের কারণ ডেঙ্গু

নিজস্ব প্রতিনিধি: ঈদুল আজহার ছুটি শেষে আগামী রোববার থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নিয়মিত ক্লাস শুরু হবে। কিন্তু স্কুল-কলেজ খোলার ক্ষেত্রে ভাবনার কারণ হয়ে দাড়িয়েছে ডেঙ্গু ও বন্যা।

আরও পড়ুন: ২৫-২৭ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল

এরই মধ্যে ডেঙ্গুতে ভিকারুননিসা নূন স্কুলের এক ছাত্রীর ও চট্টগ্রাম নগরীতেও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। অন্যদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কুড়িগ্রামসহ দেশের বেশকিছু স্থানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকা মহানগরীর ৪৩ দশমিক ৫৩ শতাংশ বহুতল ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। ফলে, মহানগরের সবাই ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।

আরও পড়ুন: অষ্টম শ্রেণিতে বাদ পড়াদের রেজিস্ট্রেশন

শিক্ষা অধিদপ্তর বলছে, বিষয়গুলো নিয়ে তারা সচেতন। এসব বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউল হায়দার হেনরী জানান, ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আগেও একাধিকবার নির্দেশনা দেয়া হয়েছে। ডেঙ্গুর প্রকোপের বিষয়ে আমরা অবগত আছি। এবিষয়ে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের সচেতন থাকতে বলা হবে।

এছাড়াও, ঈদুল আজহার ছুটির আগে ও পরে খোলার সময়ে ডেঙ্গু রোধে প্রাথমিক বিদ্যালয় পরিচ্ছন্ন করতে নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা