শিক্ষার্থীরা নিজ নিজশিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে (ছবি: সংগৃহীত)
শিক্ষা

এইচএসসির ফল যেভাবে জানা যাবে 

নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সকাল সাড়ে ১১টায় প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা নিজ নিজশিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে। এছাড়া এসএমএস ও অনলাইনেও ফল জানার ব্যবস্থা রয়েছে।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পরপরই শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।

শিক্ষার্থীরা এই (http://www.educationboardresults.gov.bd) ওয়েবসাইট ভিজিট করে ফলাফল জেনে নিতে পারবে। এছাড়া এসএমএস এর মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন করে ফলাফল জানা যাবে।

যে কোনো অপারেটরের মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC<>Board name (First 3 Letter)>Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। যেমন বরিশাল শিক্ষাবোর্ডের জন্য HSC<>Bar<>Roll<>2021 Send to 16222. ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে ফলাফল পৌঁছে যাবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এবার সর্বমোট ১৪ লাখ ১৪৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শুরু হয় গত ২ ডিসেম্বর। শেষ হয় ৩০ ডিসেম্বর। একমাসের মধ্যে এ পরীক্ষার ফলপ্রকাশের ঘোষণা দিয়েছিল মন্ত্রণালয়। সেই হিসাবে জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশের কথা। তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত পরীক্ষার উত্তর আসতে বিলম্ব হওয়ায় ফল তৈরিতে বিঘ্ন ঘটে।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ

এবার সকল বিষয়ের পরীক্ষা নেওয়া হয়নি। শুধু বিভাগভিত্তিক তিনটি করে নৈর্বাচনিক বিষয়ে এ পরীক্ষা নেওয়া হয়। তবে অন্যান্য বিষয়ে এসএসসি এবং জেএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘সাবজেক্ট ম্যাপিং’ করে শিক্ষার্থীদের গ্রেডিং দেওয়া হবে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

আবেদন করেও জামিন পেলেন না খলনায়ক ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল চরি...

ফরাসিরা ফুলব্যাক সংকটে

ফ্রান্স জাতীয় ফুটবল দলের ডাগআউটে বসার পর থেকেই দলের একটি দুর্বল দিক নিয়ে বেশ...

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে চিকিৎসা...

ব্রাজিলের পর কলকাতায় উরুগুয়ে

ফুটবলের উত্তাপ এখন দক্ষিণ আমেরিকার সীমানা ছাড়িয়ে পুরোদমে জেঁকে বসেছে ভারতের ক...

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গণবোমা হামলার হুমকি

রাজধানীর বাড্ডায় অবস্থিত বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা