শিক্ষা

ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানের হাজিরা তথ্য চায় মাউশি

নিজস্ব প্রতিবেদক :

রাজধানী ঢাকার স্কুল ও কলেজগুলোর ডিজিটাল হাজিরা সংক্রান্ত তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

বুধবার (১০ জুন) মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক স্বাক্ষরিত এই নির্দেশনা জারি করা হয়।

যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা মেশিন চালু আছে তাদের জুলাই মাসের ৯ তারিখের আগে মাউশিতে এই তথ্য পাঠাতে হবে।

মাউশির নির্দেশনায় বলা হয়, 'ঢাকায় অবস্থিত কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) ডিজিটাল হাজিরা বাস্তবায়িত হয়েছে তার তথ্য নির্দিষ্ট ছকে ৯ জুলাইয়ের মধ্যে [email protected] ঠিকানায় পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

যেখানে ছকে প্রথমে ক্রমিক নং দিয়ে পরে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও ইআইআইএন নম্বর, প্রতিষ্ঠানের ধরণ (সরকারি/এমপিওভুক্ত/বেসরকারি এবং নিম্নমাধ্যমিক/মাধ্যমিক/স্কুল অ্যান্ড কলেজ/উচ্চমাধ্যমিক বা কলেজ উল্লেখ করতে হবে। বাস্তবায়িত ডিজিটাল হাজিরার ধরণের (শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী-শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী) বিবরণ দিয়ে সর্বশেষ যদি কোনো মন্তব্য থাকে তা লিখে পাঠাতে হবে।'

উল্লেখ্য, গেল বছর দেশের সব স্কুল-কলেজকে ডিজিটাল হাজিরার আওতায় আনার পদক্ষেপ নেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার: ট্রাম্প

ইউক্রেনের নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের...

প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন জাপানের ড. আতসুশি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়া...

রায়পুরায় অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে অভিযান

নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন...

বিমানবন্দরে হামলার পর রিয়াদে এক সপ্তাহ অনলাইনে চলবে স্কুলের ক্লাস

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনার পর শহরটির সব স্...

গবেষণাগারের গণ্ডি পেরিয়ে এআই এখন দৈনন্দিন জীবনের অংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা