শিক্ষা

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে ইউজিসির সিদ্ধান্ত আসছে

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে দেশের বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গত এক বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় খোলার জোরালো দাবিতে তুলে আন্দোলন করছে শিক্ষার্থীরা। তাদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় খোলা হবে কিনা সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মঙ্গলবার (১ মার্চ) সিদ্ধান্ত জানাবে বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (৩১ মার্চ) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উপাচার্যদের মতামত নেয়ার পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্যও আমলে নিয়েছে বিশ্ববিদ্যালয় কমিশন। সেখানে নেয়া সিদ্ধান্ত এবং বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে সরকারের অবস্থান জানিয়ে দেবে ইউজিসি। তবে এ বিষয়ে কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যই কথা বলতে রাজি হননি।

তবে সভা সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের টিকা দিয়েই বিশ্ববিদ্যালয় খোলার পক্ষে মত দুই মন্ত্রণালয় ও কোভিড সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির। তবে বিশ্ববিদ্যালয় খোলার জন্য চাপ রয়েছে বলে জানিয়েছেন উপাচার্যরা। এছাড়া সরাসরি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তকেও সভায় স্বাগত জানিয়েছেন তারা। পরীক্ষাগুলো শুরু করা গেলে শিক্ষার্থীদের চাপ কমবে বলে মনে করছেন উপাচার্যরা।

এ বিষয়ে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে যেসব সিদ্ধান্ত হয়েছে, সেগুলো সংবাদ বিজ্ঞপ্তি আকারে সবাইকে জানিয়ে দেয়া হবে।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আগামী ১৩ জুন থেকে স্কুল-কলেজ খোলার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে টিকা ছাড়া বিশ্ববিদ্যালয় খোলা যাবে না বলে সরকার ও ইউজিসি একাধিকবার জানিয়ে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে আন্দোলন শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরমধ্যেই ইউজিসির ওই সভা অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এমএইচ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা