শিক্ষা

ছুটিতে বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান 

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় সরকার ঘোষিত সাধারণ ছুটি পঞ্চম দফায় বাড়ানো হয়েছে । এবার ১৮ মন্ত্রণালয়-বিভাগ খোলা থাকলেও এ দফায় বন্ধ থাকবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান।

২৩ এপ্রিল বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ নিয়ে করোনার কারণে দেশে টানা ৪১ দিন ছুটি থাকবে।

এর আগে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত প্রথম দফায় ছুটি ঘোষণা করা হয়। করোনা সংক্রমণ প্রতিরোধে পরে এই ছুটি ৯ এপ্রিল পর্যন্ত করা হয়।

এরপর ১৪ এপ্রিল এবং সর্বশেষ চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছিল। এবার পরিস্থিতি বিবেচনায় পঞ্চম দফায় ছুটি বাড়ানো হল।

তবে সাধারণ ছুটির সময় শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সীমিত পরিসরে খোলা থাকবে সরকারের ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ। এছাড়া খোলা থাকবে জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক অফিস আদেশে বলা হয়েছে, সাধারণ ছুটিকালীন ঢাকাসহ সব বিভাগ এবং জেলা ও উপজেলা পর্যায়ে ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ এবং এর অধীন দফতরগুলো সীমিত পরিসরে খোলা রাখতে বলা হয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ দেশব্যাপী থাকা প্রশাসনকে প্রতি মুহূর্তে জেগে থাকতে হয়। করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে আমাদের কাজ আরো বেড়ে গেছে।

তবে সাধারণ ছুটির সময় সীমিত পরিসরে খোলা থাকা মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, তথ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা