ছবি: সংগৃহীত
সারাদেশ

ঘূর্ণিঝড়ে পটুয়াখালীর ৪৭৪ শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত

নিনা আফরিন, পটুয়াখালী: ঘূর্ণিঝড় রেমালের আঘাতে পটুয়াখালীর ৪৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের চাল উড়ে গেছে। আবার কোনো শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে প্লাবিত হয়ে আসবাবপত্রসহ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: পটুয়াখালীতে দেড়শত কোটি টাকার ক্ষয়ক্ষতি

এছাড়া গাছ পড়ে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ঘর বিধ্বস্ত হওয়ার খবরও পাওয়া গেছে। জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস অর্ধেক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন।

জোয়ারের পানিতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া, গাছ উপড়ে ভবন বিধ্বস্ত হওয়া ও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় আজ পর্যন্ত অর্ধেক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু করা যায়নি বলে জানান শিক্ষা সংশ্লিষ্টরা।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মজিবুর রহমান জানান, পটুয়াখালীতে সরকারি-বেসরকারি ৬৬২টি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এর বাইরে এবতাদিয়া মাদ্রাসা ৩৪৯টি ও কওমি মাদ্রাসা ৫১টি তালিকাভুক্ত রয়েছে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে জাল ভোট দেয়ার চেষ্টাকালে আটক ২

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১৮টি কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিষ্ঠানগুলোর ক্ষতির পরিমাণ এক লাখ থেকে সর্বোচ্চ ৬ লাখ টাকা পর্যন্ত।

গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো খুব বেশি উন্নত নয় জানিয়ে তিনি আরও বলেন, দ্রুততার সাথে এসব শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংস্কার করা না হলে শিক্ষা কার্যক্রম চালানো কঠিন হবে। তিনি সরকারের কাছে দ্রুত এসব শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারের দাবি জানান।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা মো. বখতিয়ার হোসেন জানান, জেলায় মোট ১২৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৫৬টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: নবনির্বাচিত চেয়ারম্যানকে বাক ও শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার শুভেচ্ছা

এর মধ্যে পটুয়াখালী সদরে ৮টি, দুমকীতে ১৬টি, দশমিনায় ২৭টি, বাউফলে ১১টি, মির্জাগঞ্জে ২১টি, গলাচিপায় ৬৯টি, কলাপাড়ায় ৭৩টি ও রাঙ্গাবালীতে ৩১টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বিদ্যালয়ে প্রাথমিক ক্ষয়ক্ষতি প্রায় সাড়ে ৪ কোটি টাকা বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো যেহেতু আশ্রয়কেন্দ্র ছিল, তাই সেখানে পাঠদান কার্যক্রম পুরোপুরি শুরু করা যায়নি। আজ পর্যন্ত অর্ধেক বিদ্যালয়ে পাঠদান শুরু করা গেছে। আগামী সপ্তাহ থেকে এসব বিদ্যালয়ে পুরোপুরি পাঠদান শুরু করা যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাংস্কৃতিক আগ্...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, মুখ খুললেন অভিনেত্রী

দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও অ...

১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে ২০১০ সালের একটি পুরোনো মামলায় জামিন...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা