ছবি: সংগৃহিত
শিক্ষা

২ মে পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ

নিজস্ব প্রতিবেদক: তীব্র তাপপ্রবাহের কারণে আগামী ২ মে পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন: ৩য় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে

সোমবার (২৯ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সারাদেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার বন্ধ থাকবে।

আরও পড়ুন: রাজধানীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

এদিকে আগামীকাল দেশের বিভিন্ন জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা এবং রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এছাড়া ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ জেলা এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় মঙ্গলবার (৩০ এপ্রিল) সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আরও পড়ুন: ওষুধের মূল্যবৃদ্ধি রোধে ব্যবস্থার নির্দেশ

উল্লেখ্য, তীব্র তাপদাহের কারণে আজ মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান বন্ধ ছিল। তবে মর্নিং শিফটে ক্লাস চলায় খোলা ছিল প্রাথমিক বিদ্যালয়।

কিন্তু আজ শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার আদেশ দেন হাইকোর্ট। এ আদেশের পর ২ এপ্রিল পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা