ছবি: সংগৃহীত
অপরাধ

বৈদ্যুতিক তার চুরির দায়ে গ্রেফতার ২ 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ট্রান্সফরমার, বন্ধ ফ্যাক্টরির জেনারেটর ও বিদ্যুতের তার চুরির একাধিক ঘটনায় চোর চক্রের ২ সক্রিয় সদস্যকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

আরও পড়ুন: পীরগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১

শনিবার (২৩ মার্চ) সকালে সাংবাদিকদের এ তথ্য জানায় থানা পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে (২২ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঠালী এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার লালচাঁন বাবু (২৬) ও ইব্রাহিম (২২) নামে চক্রের ২ সদস্যকে আটক করে পুলিশ।

আরও পড়ুন: কিশোর গ্যাংয়ের লিডারসহ আটক ৮

ভালুকা মডেল থানার এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে এসআই নুর কাশেম, এসআই মঞ্জুরুল ও এএসআই রিপন এ অভিযান পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার ও চুরির কাজে ব্যবহৃত যন্ত্রাংশ জব্দ করা হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ জানান, চক্রটি দীর্ঘদিন ধরেই উপজেলায় বিদ্যুতের ট্রান্সফরমার, বন্ধ ফ্যাক্টরির জেনারেটর ও বিদ্যুতের তার চুরি করে আসছে। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আটককৃতদের নিয়মিত মামলায় কোর্টে চালান দেয়া হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা