ছবি: সংগৃহীত
অপরাধ

৪৪০ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ২

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী থেকে ৪৪০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আরও পড়ুন: শিশুদের ঝরে পড়ার হার কমিয়ে এনেছি

রোববার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি বাজারের মোহাম্মদপুর-মধুখালী সড়কের বিআরটিসি কাউন্টারেরর সামনে থেকে এসব ট্রাভেল ব্যাগে করে বহনের অপরাধে ২ যুবককে আটক করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার খামারপাড়া গ্রামের হান্নান শেখের ছেলে মো. নাজমুল শেখ (২৪) ও রতনদিয়া গ্রামের মো. ছামাদ শেখের ছেলে মো. শওকত আলী (২৯)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বেশ কিছু দিন ধরে ওই আসামিদের কার্যক্রম ও গতিবিধি মনিটরিং করে আসছিল।

তাদের কাছে তথ্য আসে বোয়ালমারী থানার গোহাইলবাড়ী বাজারের বিআরটিসি বাস কাউন্টার থেকে বাসে করে নাজমুল শেখ ও শওকত আলী ফেনসিডিল নিয়ে ঢাকা যাবে।

আরও পড়ুন: অসাম্প্রদায়িক চেতনায় দেশকে গড়তে হবে

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আজ বোয়ালমারী থানা এলাকার গোহাইল বাড়ী থেকে মো. নাজমুল শেখ (২৪) ও মো. শওকত আলীকে (২৯) আটক করে তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশী করে ৪৪০ বোতল ফেনসিডিল উদ্ধার ও জব্দ করা হয়। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত ফেনসিডিল তাদের বলে স্বীকার করে।

জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, তারা উক্ত ফেনসিডিল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকার মাদকের ডিলারদের কাছে সরবরাহ করে থাকে।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা