ছবি: সংগৃহীত
অপরাধ

তুচ্ছ কারণে মারধরে প্রাণ গেল কৃষকের

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুর পাড়ে গোসল করাকে কেন্দ্র করে একই বাড়ির প্রতিপক্ষের লোকজনের মারধরে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

নিহত ইসমাইল হোসেন বাচ্চু (৫০) উপজেলার উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে নোয়াজী হাজি নাতির বাড়ির ছায়দুল হকের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এর আগে শুক্রবার (২২ ডিসেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নোয়াজী হাজি নাতির বাড়িতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় নিহত ২

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে জায়গা-জমি সংক্রান্ত বিরোধে পুকুর পাড়ে গোসল করাকে কেন্দ্র করে নোয়াজী হাজি নাতির বাড়ির জাকির হোসেনের স্ত্রী বিবি কুলসুম এবং একই বাড়ির মিজানুর রহমানের স্ত্রী তাজ নাহার বেগমের মধ্যে বাকবিতন্ডা হয়।

পরবর্তীতে পুরুষ সদস্যরা রাত ৮ টার দিকে বাড়িতে এলে পুনরায় ২ পরিবারের মাঝে ঝগড়া সৃষ্টি হয়। একপর্যায়ে ২ পরিবারের পুরুষ সদস্যদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ইসমাইল হোসেন অজ্ঞান হয়ে পড়ে।

আরও পড়ুন: ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের ছেলে দেলোয়ার হোসেন অভিযোগ করেন, দুপুরে ২ পরিবারের মধ্যে পুকুর ঘাটে গোসল করাকে কেন্দ্র করে ঝগড়া হয়। পরে রাত ৮ টার দিকে আমার বাবার দূর সম্পর্কের চাচাতো ভাই আব্দুল মালেক ভুট্রু ও তার ছেলে হাসান বাবার ওপর হামলা চালায়।

এ সময় তাদের আরও কয়েকজন আত্মীয় স্বজন ছিল। তাদের মারধরে আমার বাবা আমাদের উঠানেই মারা যায়।

আরও পড়ুন: তাপমাত্রা আরও বাড়তে পারে

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সুলতান বলেন, খবর পেয়ে পুলিশ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হচ্ছে। শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনালেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের গায়ে দৃশ্যমান কোনো আঘাতের চিহৃ ছিল না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন ক...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা