ছবি: সংগৃহীত
অপরাধ

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রয়ের অভিযোগে ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

আরও পড়ুন: ৭ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

সোমবার (২৩ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে রোববার (২২ অক্টোবর) সকাল ৬ টা থেকে আজ সোমবার সকাল ৬ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: পদ্মায় মা ইলিশ রক্ষায় কঠোর অভিযান

এ সময় তাদের হেফাজত থেকে ৯৭০ পিস ইয়াবা, ৬ কেজি ৯৩০ গ্রাম গাঁজা, ৬৪ গ্রাম (৩০০ পুরিয়া) হেরোইনসহ ৩৫ বোতল ফেনসিডিল ও ১০ লিটার দেশি মদ জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭ টি মামলা করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা