অপরাধ

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রধারী এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তার থেকে ১টি দেশীয় তৈরিপাইপগান,১ রাউন্ড গুলি ও ২টি ককটেল উদ্ধার করা হয়। করা হয়।

আরও পড়ুন: বিশ্ব আবহাওয়া দিবস-২০২৩ টেকসই উন্নয়নে কাজ করছে সরকার

গ্রেফতারকৃত,তানজিদ হোসেন রনি (২২) নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ১০নং নরোত্তমপুর ইউনিয়নের নরোত্তম গ্রামের মো. আবু তাহেরের ছেলে।

বুধবার (২২ মার্চ) গভীর রাতে এক বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ২২ মার্চ রাতে নোয়াখালী জেলার বেগমগঞ্জের বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী রনিকে গ্রেফতার করা হয়। এ সময় আসামির হেফাজত থেকে ১টি দেশীয় তৈরি পাইপগান, ১ রাউন্ড গুলি ও ২টি ককটেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।

আরও পড়ুন: রমজানের শুভেচ্ছা জানালেন বাইডেন

র‍্যাব-১১ এর সন্ত্রাস বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ পূর্বক একটি বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রধারী এই সন্ত্রাসীকে গ্রেফতার করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

১৮ বছর পর মৌলভীবাজারে হত্যা মামলার রায়! ৬ আসামির যাবজ্জীবন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার আলোচিত সিএনজিচালিত অটো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা