অপরাধ

দুই সহোদরকে কুপিয়ে হত্যা

সান নিউজ ডেস্ক: যশোরের চৌগাছায় ইউনুস আলী খান (৫৫) এবং আইয়ুব আলী খান (৬০) নামে দুই সহোদরকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ।

আরও পড়ুন: শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবো

বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১০টায় চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর সর্দার ব্রিকসের বিপরীতে মুকুল হোসেনের চায়ের দোকানের পাশে এ ঘটনা ঘটে।

নিহত ইউনুস ও আইয়ুব উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে। এ ঘটনায় আইয়ুবের ছেলে আসাদুজ্জামান খান রনিকে (৩০) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুর ঠিক করা নিয়ে প্রথমে ইউনুসের সঙ্গে দোকানদার মুকুলের কথা-কাটাকাটি হয়। পরে মুকুল, বিল্লাল ও বিপুল মিলে ইউনুসকে মারধর করেন। বিষয়টি ইউনুস বাড়িতে গিয়ে তার ভাই আইয়ুব ও ভাতিজা আসাদুজ্জামানকে জানালে তারা এসে মুকুলের কাছে এসে প্রতিবাদ করেন। এ সময় মুকুল, তার ভাই বিপুল, বিল্লাল ও তাদের বাবা আফজাল খান মিলে ইউনুস, আইয়ুব ও আসাদুজ্জামানকে দা ও বঁটি দিয়ে উপর্যুপরি কুপিয়ে ইউনুস, আইয়ুব ও আসাদুজ্জামান রক্তাক্ত জখম করেন।

আরও পড়ুন: বাণিজ্য ঘাটতি আরও বাড়ল

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউনুস ও আইয়ুবকে মৃত ঘোষণা করেন। আর মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত আসাদুজ্জামানকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা