গ্রেফতার (ছবি: প্রতীকী)
অপরাধ

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (৫ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, এ সময় তাদের কাছ থেকে সাত হাজার ৬৪৯ পিস ইয়াবা, ২৬৮ গ্রাম হেরোইন, এক কেজি ৭৩০ গ্রাম ১৫০ পুরিয়া গাঁজা ও ছয় বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

আরও পড়ুন: হঠাৎ বৃষ্টিতে বিপাকে কৃষক

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা