অপরাধ

চট্টগ্রামে অবৈধ অস্ত্র তৈরির কারাখানা থেকে নারী আটক

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ বংশালপাড়া এলাকার একটি বাড়িতে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। ওই কারাখানা থেকে দুইটি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯ জানুয়ারি) ভোরে ওই কারখানার সন্ধান ও নারীকে আটকের ঘটনা ঘটে। আটক নারীর নাম মেহেরুন নেসা মুক্তা। তিনি ও তার স্বামী নেজাম খান ওই কারখানায় অস্ত্র তৈরি করতেন বলে জানিয়েছে পুলিশ।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, আগ্রাবাদের বংশালপাড়া এলাকায় একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছি। সেখানে অভিযান চালিয়ে দুইটি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ মেহেরুন নেসা মুক্তা নামে এক নারীকে আটক করেছি।

তিনি আরও বলেন, মেহেরুন নেসা মুক্তা ও তার স্বামী নেজাম খান ওই কারখানায় অস্ত্র তৈরি করতেন। নেজাম খান পলাতক রয়েছেন। তাকে আটক করতে পারলে জানতে পারবো তাদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কী না। অস্ত্র উদ্ধারের ঘটনায় ডবলমুরিং থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা