অপরাধ

চাকরির কথা বলে তরুণীকে পতিতাবৃত্তি

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে ১৯ বছর বয়সী এক তরুণীকে উদ্ধার ও রোজিনা বেগম (২৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। রোববার (৮ নভেম্বর) সকালে ওই তরুণীকে উদ্ধার ও নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রোজিনা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের (যৌনপল্লী) সুমন মণ্ডলের স্ত্রী।

উদ্ধার হওয়া তরুণী জানান, সে নাটোর জেলার হতদরিদ্র এক কৃষকের মেয়ে। বেশ কিছুদিন আগে মোবাইল ফোনের মাধ্যমে তার এক লোকের সঙ্গে ফোনে কথা হয়। পরিবারের অভাব অনটনের বিষয়টি তার কাছে খুলে বলে মেয়েটি।একপর্যায়ে ওই ব্যক্তি তাকে গার্মেন্টসে ভালো বেতনে চাকরি নিয়ে দেয়ার কথা বলে চলতি বছর মার্চ মাসে ট্রেনে করে নাটোর থেকে গোয়ালন্দ ঘাট রেলস্টেশনে আসতে বলে।

চাকরির আশায় ওই ব্যক্তির কথা মতো সে গোয়ালন্দ ঘাট স্টেশনে চলে আসে। পরে ওই ব্যক্তির ফোন নম্বর বন্ধ পেয়ে হতাশ হয়ে রেলস্টেশনে অপেক্ষা করতে থাকে সে (তরুণী)। এসময় রোজিনা বেগম তার (উদ্ধার হওয়া তরুণী) নাম ধরে ডেকে বলে তোমার চাকরির জন্য আমার সঙ্গে যেতে হবে। রোজিনা তাকে সঙ্গে নিয়ে যৌনপল্লীর একটি ঘরে আটকে রেখে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করে।

সেখান থেকে বিভিন্ন সময় পালানোর চেষ্টা করলেও কড়া পাহারায় সে ব্যর্থ হয়। এ পরিস্থিতিতে রোববার ভোররাতে সে সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর তার পিছু নেয় রোজিনা। এসময় সে চিৎকার চেচামেচি করলে স্থানীয় লোকজন ও যৌনপল্লীর অদূরে কর্তব্যরত পুলিশ তাকে উদ্ধার ও রোজিনা বেগমকে গ্রেফতার করে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, এ ঘটনায় উদ্ধার হওয়া তরুণী বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

স্বাস্থ্য সচিবকে সব হাসপাতালে সার্কুলার জারি করতে হবে: হাইকোর্ট

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল এবং ক্লিনিকে জরুরি চিক...

র‍্যাবের পরিবর্তে নতুন বাহিনী, কী আছে খসড়া আইনে? 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা