সংগৃহীত
সারাদেশ

দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক : সাভার জেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আমজাদ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন: ২৩-২৫ মার্চ স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ

বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার সোবহানবাগ মহল্লায় এই ঘটনা ঘটেছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলছে, গত বৃহস্পতিবার রাতে সোবহানবাগ মহল্লার একটি মাঠে আমজাদকে রক্তাক্ত অবস্থায় পথচারীরা দেখতে পায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মনির জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শক করে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। সেই সাথে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের শরীরের নানা স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন: এআই নিয়ে নতুন আইনের খসড়া করা হবে

তিনি আরও জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাই বা অন্য কোনো দ্বন্দ্বের কারণে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটতে পারে। সেই সাথে নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা