সংগৃহীত ছবি
সারাদেশ

আত্মসাতের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে সোনালী ব্যাংক গো‌বিন্দাসী শাখার গ্রাহকদের আত্মসাতের সঞ্চয়প‌ত্রের টাকা ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন ও রাস্তা অবরোধ করেছে গ্রাহকরা।

আরও পড়ুন : স্ত্রীর পরকীয়ায় স্বামীর আত্মহত্যা

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে গো‌বিন্দাসী শাখা সোনালী ব্যাংক গোবিন্দাসী শাখার সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ব্যাংকের রাস্তা অবরোধ করে রাখা হয় ঘন্টাব্যাপী। পরে ব্যাংকের ম্যানেজার ফিরোজ আহম্মেদ গ্রাহকদের টাকা ফেরত দেয়ার আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ভুক্তভোগী গ্রাহক বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম, মর্জিনা বেগম, আজিজুল, সাহেব উদ্দিন, জুলহাস উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন : চবিসাফ’র নির্বাচিত ৭ নেতাকে সংবর্ধনা

ভুক্তভোগী জুলহাস উদ্দিন জানান, প্রশাসন ও ব্যাংক কর্তৃপক্ষ টাকা ফেরতের আশ্বাস দিলেও এখন পর্যন্ত টাকা পাচ্ছি না। এছাড়া টাকা আত্মসাত করা বরখাস্তকৃত ব্যাংক ম্যানেজার শহিদুল ইসলামের বিরুদ্ধেও কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। টাকা চুরি করার পরও ম্যানেজার প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

গ্রাহক মর্জিনা বেগম বলেন, আমরা নিরুপায় হয়ে রাস্তায় নেমেছি টাকা ফেরতের জন্য। দ্রুত সময়ের মধ্যে টাকা ফেরত দেয়া না হলে ব্যাংকের সামনে আমরণ অনশন করা হবে।

আরও পড়ুন : উলিপুরে কুপিয়ে আহত করার অভিযোগ

প্রসঙ্গত, ২০২০ সালে ব্যাংক ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম গোবিন্দাসী শাখায় যোগদানের পর স্থানীয় ১৩০ জন গ্রাহকের ৫ কোটি ১১ লাখ সঞ্চয় পত্রের টাকা আত্মসাত করে গত ১২ অক্টোবর সাময়িক বরখাস্ত হয়।

সোনালী ব্যাংক গোবিন্দাসী শাখা ম্যানেজার ফিরোজ আহম্মেদ বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষ গ্রাহকদের টাকা ফেরত দেয়ার বিষয়ে কাজ শুরু করেছে। খুব দ্রুত সমস্যা সমাধান হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা