সারাদেশ

বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ২ তরুণী

জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের দুই তরুণী কলেজে যাওয়ার কথা বলে বের হয়ে গত ৬ দিনেও বাড়ি ফেরেনি।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে দুধ বিক্রেতার মৃত্যু

জানা গেছে, মৌলভীবাজারের সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নাজিরাবাদ গ্রামে মোস্তাকিন মিয়ার মেয়ে নাদিয়া আক্তার (১৭)।

গত ১৪ নভেম্বর সকাল ৯টায় কলেজ যাওয়ার কথা বলে সে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা কলেজে একাদশ শ্রেণিতে পড়ে নাদিয়া ।

আরও পড়ুন: ট্যাংক বিস্ফোরণে যুবকের মৃত্যু

নিখোঁজ নাদিয়া আক্তারের পিতা মো. মোস্তাকিন মিয়া জানান, আমার মেয়ে কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বাহির হয়। পরে আর বাসায় ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি তবে কোথাও নেই। এরপর মৌলভীবাজার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমরা অনেকটা শঙ্কায় দিনযাপন করছি।

একইভাবে ২ দিন পর মৌলভীবাজারের রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের শাহানা আকতার (১৮) নামে এক তরুণী নিখোঁজ হয়েছে। এ তরুনী রাজনগর উপজেলার মাওলানা মোফাজ্জাল হোসেন মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে অর্ধশত কোটি টাকার ফসল ক্ষতিগ্রস্ত

নিখোঁজ শাহানা আকতারের চাচা রিপন জানান, ১৬ নভেম্বর সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সে। এ থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মেয়েটির মা-বাবা খুবই চিন্তায় আছেন।

এ ঘটনায় মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেছেন, তাদের খুঁজে বের করতে আমরা কাজ করছি। আশা করি তাড়াতাড়ি তাদের সন্ধান পাওয়া যাবে।

সান নিউজ/একে/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা