সংগৃহীত
সারাদেশ

অটোরিকশা চালকের লাশ উদ্ধার  

জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার খানাবাড়ি স্টেশন এলাকার রেললাইনের ওপর থেকে কিরণ মিয়া (৪৫) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে।

মারা যাওয়া কিরণ মিয়া রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর এলাকার আব্দুর রহমানের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, কিরণ মিয়া ভাড়া নিয়ে অটোরিকশা চালাতেন। গত সোমবার বিকেলে তিনি রিকশা ছাড়া বাড়ি থেকে বের হন। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। আজ সকালে স্থানীয়রা রেললাইনের ওপর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে, পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরে নিহতের পরিবার এসে লাশ শনাক্ত করে।

আরও পড়ুন: গাইবান্ধায় এক নারীর আত্মহত্যা

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় ঐ অটোরিকশা চালকের মৃত্যু হতে পারে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে মৃত্যুর সঠিক কারণ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা