সংগৃহীত
সারাদেশ

বাসের ধাক্কায় বাবা-ছেলে নিহত

জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার আশাশুনিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত। সাথে আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আশাশুনি উপজেলার কোদন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাস ও চালক পুলিশ হেফাজতে রয়েছে।

আরও পড়ুন: গাঁজা-বিদেশী মদসহ গ্রেফতার ১

নিহতরা হলেন- উপজেলার বলবাড়ীয়া গ্রামের মৃত তারক সরকারের ছেলে সুব্রত সরকার বাপ্পি (৩৫) ও তার ছেলে তূর্য সরকার (৬)। এ ঘটনায় সুব্রত সরকারের স্ত্রী শ্যামলী সরকার মারাত্মকভাবে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা বলেন, সুব্রত মোটরসাইকেল যোগে আশাশুনি সদর থেকে, তার স্ত্রী ও ছেলে তূর্য সরকার একত্রে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কোদন্ডা কেরানী এলাকায় পৌঁছালে আশাশুনি থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে।

আরও পড়ুন: পানিতে ডুবে নারীর মৃত্যু

এতে ঘটনাস্থলেই সুব্রত ও তার ছেলে তূর্য নিহত হয়। গুরুতর আহত হন সুব্রতর স্ত্রী শ্যামলী সরকার। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, তার অবস্থা আশঙ্কাজনক।

আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, ঘটনাস্থল থেকে মরদেহ ২ টি উদ্ধার করা হয়েছে। যাত্রীবাহী বাস ও বাসের চালককে আটক করা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা