ছবি-সংগৃহীত
সারাদেশ

ভাগ্নের বিরুদ্ধে খালুকে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি : রংপুরের পীরগাছায় আব্দুল হামিদ মিয়া (৬৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাগ্নে রিপন মিয়ার (২৫) বিরুদ্ধে।

আরও পড়ুন : বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৫নং ছাওলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের জীগাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর অভিযুক্ত রিপন মিয়াকে আটক করেছে পুলিশ। রিপন ওই এলাকার রহিম মিয়ার ছেলে।

নিহত হামিদ মিয়ার মেয়ে হামিদা বেগম জানান, জমি নিয়ে রিপনের পরিবারের সঙ্গে তার বাবার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার জুমার নামাজ শেষে বাবা বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় তার খালাতো ভাই রিপন পেছন দিক থেকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার বাবার মাথায় কোপ দেন। এতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরও পড়ুন : ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

ঘটনার পর পালানোর সময় এলাকাবাসী রিপনকে আটক করে পীরগাছা থানায় সোপর্দ করেন।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রিপনকে আটক করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম প...

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা