সারাদেশ

স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, তরুণ গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৫) অপহরণের অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : বালিয়াডাঙ্গীতে তেলের ড্রাম চুরি

গ্রেফতার ইমাম হোসেন সিফাত (২২) উপজেলার জিরতলী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দক্ষিণ জিরতলী গ্রামের মনির উদ্দিন জমাদার বাড়ির সালা উদ্দিনের ছেলে।

শুক্রবার (৪ আগস্ট) সকালের দিকে এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। একই দিন দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন :খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া আসার পথে তাকে উত্যক্ত করে প্রেমের প্রস্তাব দিত সিফাত। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে হুমকি ধমকি দিত। গত ১৮ জুলাই সকাল সোয়া ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই স্কুলছাত্রী। এরপর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার করিমপুর ভান্ডারী স্ট্যান্ড সংলগ্ন একটি ভাড়া ঘরে ওই কিশোরীকে আটক করে রাখে অহরণকারী সিফাত।

পরে গত বৃহস্পতিবার ৩ আগস্ট রাত ১০টার দিকে ভাড়া বাসায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং অপহরণকারী আসামিকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন : বিদ্যুতের দাবিতে মানববন্ধন

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

দেশে সড়ক দুর্ঘটনায় সেপ্টেম্বরে নিহত ৪২৩, দিনে গড়ে ১৪ জন

সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নি...

শাহজালালে ১৪ কেজি সোনাসহ মালয়েশিয়ানসহ আটক ৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৪ কেজি সোনা জ...

শাহজালালে ২ কর্মীর জুতা থেকে ১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কর্মীর জ...

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়...

বুরকিনা ফাসোর জালে গুনে গুনে ৭ গোল আর্জেন্টিনার

প্রস্তুতি ম্যাচে বুরকিনা ফাসোর বিপক্ষে দাপুটে জয় প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা