ছবি: সংগৃহীত
সারাদেশ

পৃথক স্থানে ২ মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : রাজবাড়ীর পৃথক স্থান থেকে এক গৃহবধূ ও এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

বুধবার (৭ মে) সকালে কালুখালি উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের কোমরপুর গ্রাম ও পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রাম থেকে মরদেহ ২ টি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- কালুখালী উপজেলার মাছবাড়ি ইউনিয়নের গৃহবধূ রাশিদা বেগম (২৫) ও পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের খালকুলা গ্রামের হামিদুল শেখের ছেলে হাসিব (১২)। হাসিব পেশায় ভ্যানচালক ছিলেন।

আরও পড়ুন : পুলিশের অভিযানে গ্রেফতার ৫০

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৫ মে) সকালে হাসিব ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। হাসিব এরপর আর বাড়িতে ফিরে আসেনি। পরে নিখোঁজ হাসিবের বাবা পাংশা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

বুধবার সকাল ৭ টার দিকে পুলিশ হাসিবের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হয়েছে, ভ্যান ছিনতাইয়ের জন্য কিশোর হাসিবকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : বিশ্বজুড়ে আরও ২৫৪ প্রাণহানি

অন্যদিকে জমির একটি দলিল সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে রশিদার বাবার বাড়িতে গিয়ে ইট দিয়ে তাকে আঘাত করেন স্বামী আব্দুল। ইটের আঘাতে রাশিদার মৃত্যু হয়েছে। ঘটনার পর রাশিদার স্বামী পলাতক রয়েছে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন,২ টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

ঘটনা ২টি নিয়ে পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে অনেক কিছু জানা গিয়েছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা