সারাদেশ

নোয়াখালীতে বিএনপির প্রস্তুতি সভা

নোয়াখালী প্রতিনিধি: আগামী ১১ জুন কেন্দ্র ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় তারুণ্য সমাবেশ সফল করার লক্ষ্যে নোয়াখালীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪

মঙ্গলবার (৬ জুন) বিকেল ৪টার দিকে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ প্রস্তুতি সভার আয়োজন করে ।

নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এবিএম জাকারিয়া, সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান।

আরও পড়ুন: উখিয়ায় আরসার ৮ সদস্য গ্রেফতার

এ সময় আরো বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু।

সভায় নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলার, পৌরসভা বিএনপি এবং জেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা