সারাদেশ
চাচা-ভাতিজাকে কুপিয়ে

জখম মামলায় ৪ দিনেও আটক হয়নি কেউ!

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামে কৃষকের মাঠের ধান গরু দিয়ে নষ্ট করার প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন চাচা-ভাতিজা। আহত ভাতিজা এখনো গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

আরও পড়ুন: উপকূল থেকে ৬০০ অভিবাসী উদ্ধার

এ ঘটনায় গত (২৪ মে) রাতে সদর থানায় মামলা হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ভূক্তভোগীদের মাঝে ভীতির সৃষ্টি হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন যাবৎ আহত গিয়াস উদ্দিন বেপারীর মাঠের ধান ও পাট গরু দিয়ে নষ্ট করে আসছিলো আসামীরা। এ বিষয়ে একই এলাকার গিয়াস উদ্দিন বাঁধা প্রদান করলে বুন্না বেপারীর নেতৃত্বে ৮-১০ জনের একটি দল পূর্ব পরিকল্পিতভাবে গিয়াস উদ্দিনের উপর ও কবিরের উপর হামলা করে। এ সময় গিয়াস উদ্দিন বেপারী (৫৫) ও তার ভাতিজা মো. কবির হোসেনকে (৪০) কুপিয়ে গুরুতর জখম করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৪মে বিকালে বাঘাইকান্দি গ্রামের বুন্না বেপারী(৫০), রাজিব (৩০), রাব্বি (২৪), কামরুল(২০), কাজল (১৮) সহ ৫/৬ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সবজি বিক্রির সাড়ে ১৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। চাচা গিয়াস উদ্দিন বেপারী ও ভাই কবিরের সারা শরীর ধারালো দা ও চাকুর কোপে রক্তাক্ত জখম করে। এবং এ বিষয় বাড়াবাড়ি বা মামলা মোকদ্দমা করলে পরিবারের সকলকে খুন করে লাশ গুম করার হুমকি দেয়। একাধিক ব্যক্তির কাছ হতে জানাযায়, এই চক্রটি মাদকের সাথেও জড়িত।

মামলার বাদী দিল মোহাম্মদ বলেন, আমার ভাই এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা বেশি ভালো না। তার শরীরের বিভিন্ন জায়গায় ১১৬টি সেলাই দেওয়া হয়েছে। ৪ দিন আগে মামলা হলেও এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। এতে আমরা হতাশায় আছি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমরা আসামিদের আইনের আওতায় আনার দাবী করছি।

চরকেওয়ার ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য রাকিব হোসেন রকি জানান, দুইজনের উপর গুরুতর হামলাটি জঘন্যতম অপরাধ। এ বিষয় পুলিশের ভুমিকা নেয়া খুবই জরুরী। মাদকের বিষয় ওয়ার্ড সদস্য আরো বলেন, আমার নেতৃত্বে মাদক শূন্য রাখার চেষ্টা চলছে। শাজাহান বেপারীর পুত্র রাজিব সহ সকল মাদক কারবারি। তদের প্রতি নজর রাখা হচ্ছে হাতেনাতে ধরার চেষ্টা চলছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) শহীদুল্লাহ ভূইয়া বলেন, আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান করছি। আসামিরা পলাতক রয়েছে। তবে খুব শীঘ্রই তাদের গ্রেফতারে সক্ষম হবো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা