ছবি-সংগৃহীত
সারাদেশ

স্ত্রীর সাথে অভিমানে যুবকের আত্মহত্যা

জেলা প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বাপ্পি ডোনাল চৌধুরী (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : জনতার হাতে পুলিশের স্ত্রী ও র‍্যাব সদস্য আটক!

শুক্রবার (৫ মে) রাতে নাগরী ইউনিয়নের উত্তর পানজোরা গ্রামের নিজ বাড়ীর শোবার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বাপ্পি একই গ্রামের অজিত বব চৌধুরীর ছেলে। তিনি স্থানীয়ভাবে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হায়দার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : বৈদ্যুতিক শকে বন্যহাতির মৃত্যু

পরিবারের বরাত দিয়ে এসআই সাব্বির হায়দার বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাপ্পি পরিবারের সাথে রাতের খাবার শেষ করেন। পরে সংসারের অভাব অনটন নিয়ে স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্ত্রীর সাথে অভিমান করে নিজের শোবার ঘরের দরজা বন্ধ করে দেন বাপ্পি। রাত ৯ টার দিকে কোনো সাড়া না পেয়ে তার মা দরজা ধাক্কা-ধাক্কি করেন।

তাতেও কাজ না হওয়ায় ঘরের জানালা দিয়ে দেখতে পান বিছানার চাদর দিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে বাপ্পি ঝুলে আছে। মায়ের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষনে বাপ্পি মারা যায়। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন : বখাটের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

তিনি আরো জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা