ছবি-সংগৃহীত
সারাদেশ

সাতক্ষীরা কারাগারের কয়েদির মৃত্যু

জেলা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা কারাগারের রবিন্দ্রনাথ দে (৬৫) নামে এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯

বুধবার (২৬ এপ্রিল) সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে পেটে ব্যথাজনিত অসুস্থতার কারণে বুধবার রাত ১১টা ৩৪ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মৃত কয়েদির নাম রবিন্দ্রনাথ দে (৬৫)। তিনি শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের মৃত পরেশ নাথ দে‘র ছেলে।

আরও পড়ুন : ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাশেদুজাজামন বলেন, পেটে ব্যথাজনিত অসুস্থতা নিয়ে বুধবার রাত ১১টা ৩৪ মিনিটে কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ৪০ মিনিটের দিকে তিনি মারা যান।

আরও পড়ুন : ভোলায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সাতক্ষীরা কারাগারের জেলার মামুনুর রশিদ বলেন, একটি চেক ডিসঅনার মামলায় আট মাসের সাজাপ্রাপ্ত হয়ে বৃদ্ধ রবিন্দ্রনাথ দে ২০২২ সালের ২ নভেম্বর কারাগারে আসেন। বুধবার রাতে হঠাৎ তীব্র পেটের ব্যথায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত ১১টা ৩৪ মিনিটে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ৪০ মিনিটের দিকে তিনি মারা যান।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

অলিম্পিকে পদক লাভের লক্ষ্যে পাঁচ বছর কাজ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ভবিষ্যৎ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ক্রীড়া...

সরকারি সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান

নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংল...

রামেকে ৪৮ ঘণ্টায় ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ১৩৭

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা